২৫ মার্চ ২০২৬ - ২০:২১
ইরানের প্রতি সংহতি প্রকাশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে সমাবেশের আয়োজন করা হয়

আমির আযহারুল ইসলাম; ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আইটিএম আযহারুল ইসলাম বলেছেন, ইসলামের অগ্রযাত্রা ও প্রভাব যারা মেনে নিতে পারে না, তারা ইরানকে দুর্বল করতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে ব্যবহার করছে।



তিনি ইরানের ওপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা উল্লেখ করে জোর দিয়ে বলেন, এসব ষড়যন্ত্র সত্ত্বেও ইরান তার অগ্রযাত্রার পথ থামিয়ে দেয়নি। বরং তারা প্রতিরোধের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

পশ্চিমা দেশগুলোর দ্বৈতনীতির সমালোচনা করে আযহারুল ইসলাম প্রশ্ন তোলেন, “যারা গণতন্ত্র ও মানবাধিকারের দাবি করে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা ও বেসামরিক নাগরিক হত্যাকে ন্যায্যতা দেয়?” তিনি আন্তর্জাতিক ব্যবস্থায় এই দ্বৈতনীতিকে বিপজ্জনক বলে অভিহিত করেন।

জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে নায়েবে আমির সতর্ক করে দেন, সংস্থাটি যদি প্রভাবশালী শক্তিগুলোর পক্ষ নিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রকৃত ভূমিকা পালনে ব্যর্থ হয়, তবে বিশ্বজনমতের কাছে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha