আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরান সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আব্বাস আরাকচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনাকালে বলেছেন, ‘ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।"
হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আব্বাস আরাঘচি বলেছেন, ‘হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে। কিন্তু বর্তমানে শত্রু দেশগুলোকে সে বিবেচনায় রাখা হচ্ছে না।’
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কথোপকথনের বিবরণ থেকে আরো জানা গেছে, ওয়াং ই বলেছেন, ‘যুদ্ধের চেয়ে আলোচনা করা সবসময় শ্রেয়।’
তিনি সকল পক্ষকে ‘শান্তির জন্য প্রতিটি সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব শান্তি প্রক্রিয়া শুরু করার’ আহ্বান জানান।
Your Comment