আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, শক্ররা ইরানকে বিভক্ত করতে এবং বিজয় অর্জন করতে ব্যর্থ হয়েছে।
আব্বাস আরাকচি বলেন, শত্রুরা যে আলোচনার কথা বলছে, তারা পরাজয় স্বীকার করে তা বলছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তারা কি এখন শর্ত ছাড়াই আত্মসমর্পণ করেনি,যদি তা না হবে তাহলে কেন তারা তাদের সর্বোচ্চ কর্মকর্তাদের আলোচনার জন্য একত্রিত করেছে?
ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন,‘এখন পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা হয়নি এবং গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি একটি দুষ্ট চক্র যা যুদ্ধের পুনরাবৃত্তি ঘটাবে।
আরাকচি বলেন,‘শত্রুকে অবশ্যই এমন শিক্ষা নিতে হবে যাতে তারা আর কখনো ইরানকে আক্রমণ করতে চাইবে না এবং ইরানের জনগণের ক্ষতিপূরণ দেবে।
Your Comment