৩১ মার্চ ২০২৬ - ২০:২২
ইসরায়েলি জাহাজ ও মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী আঘাত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৮তম পর্বের হামলাগুলো চালিয়েছে কিছু টার্গেটকে লক্ষ্য করে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইআরজিসি আজ (মঙ্গলবার) জানিয়েছে, আজকের এইসব হামলার অন্যতম লক্ষ্য বা টার্গেটের মধ্যে ছিল ইহুদিবাদী ইসরায়েলের 'এক্সপ্রেস হাফলং' নামের একটি জাহাজ।



পারস্য উপসাগরের মাঝামাঝি স্থানে অবস্থিত জাহাজটির ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে আইআরজিসি'র নৌ-শাখা।


অন্য এক মিশ্র-অভিযানে আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলে মার্কিন সেনাদের একটি গোপন সমাবেশ-কেন্দ্রে হামলা চালানো হয় যা গড়ে তোলা হয়েছিল মূল সামরিক ঘাঁটির বাইরে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাত্মক হামলা থেকে রক্ষা পাওয়ার আশায়।

এই সমাবেশ-কেন্দ্র বা গোপন আস্তানায় নিখুঁতভাবে আঘাত হানে আইআরজিসি'র এক ঝাঁক বিধ্বংসী ড্রোন। এদিকে বাহরাইনের রাজধানী মানামা বিমানবন্দরের বাইরে অবস্থিত মার্কিন সন্ত্রাসী সেনাদের পঞ্চম নৌ-বহর ঘাঁটিতে অবস্থিত ড্রোন বিধ্বংসী সিস্টেম 'হক' (Hawk) ধ্বংস করা হয় কয়েকটি ইরানি ড্রোনের ধ্বংসাত্মক আঘাতে।

এ ছাড়া মার্কিন সন্ত্রাসী সেনাদের আরেকটি ঘাঁটি 'আহমাদ আযযাবির'-এ অবস্থিত দু'টি অত্যাধুনিক পূর্ব-সতর্কীকরণ রাডার-সিস্টেমও ধ্বংস করা হয় কয়েকটি ইরানি ড্রোনের বিধ্বংসী আঘাতের মাধ্যমে।

উল্লেখ্য, আজকের এই পর্বের হামলাগুলো শুরু করা হয় 'ইয়া ফাতিমাতুয যাহরা (সা.আ.)' শীর্ষক প্রতীকী শ্লোগান দিয়ে।

Tags

Your Comment

You are replying to: .
captcha