২ এপ্রিল ২০২৬ - ২২:২৮
সৈন্যসংকটে ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে দিয়ে বলেছে যে, সেনাবাহিনীতে চলমান সৈন্যসংকট দ্রুত সমাধান করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে আইডিএফ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইডিএফ প্রধানের কঠোর বার্তা মূলত ইসরায়েল সরকারের কট্টরপন্থি হারেদি বা কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়ার প্রচেষ্টার মধ্যে এলো।

আইডিএফ প্রধান জানায়, ২০২৪ সালের আগস্টে বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ ৩০ মাস করা হয়েছিল, যা আগামী বছর থেকে কার্যকর হতে শুরু করলে সৈন্য সংখ্যায় এক বিশাল শূন্যতা তৈরি হবে।

বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ১২ হাজার নতুন রিক্রুট বা সৈন্যের জরুরি প্রয়োজন অনুভব করছে, যাদের বেশিরভাগই হবে লড়াকু যোদ্ধা। আইডিএফ প্রধানের মতে, গত দুই বছরের নিরবচ্ছিন্ন সংঘাতের ফলে নিয়মিত এবং সংরক্ষিত উভয় বাহিনীর ওপরই চরম চাপ সৃষ্টি হয়েছে। 

 বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার কট্টর অর্থোডক্স ইহুদি সামরিক সেবার যোগ্য হলেও তারা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না, যা নিয়োগ প্রক্রিয়ায় এক বড় ধরনের বৈষম্য তৈরি করেছে।

উপসংহারে লিখেছে যে, আগামী বছরগুলোতে সেনাবাহিনীর ওপর অর্পিত মিশনের পরিধি আরও বাড়বে, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আইডিএফ-এর কলেবর বৃদ্ধি করা অপরিহার্য। এই সতর্কবার্তা সত্ত্বেও সরকার যদি হারেদিদের ছাড় দেওয়ার নীতিতে অটল থাকে, তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এক গভীর জনবল সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha