৭ এপ্রিল ২০২৬ - ০৬:২১
ট্রাম্পের বক্তব্যর পরই ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।


ট্রাম্প তার ভাষণে দাবি করে, চলমান সংঘাতে ইরানের সামরিক সক্ষমতা-বিশেষ করে নৌ ও বিমান শক্তি- গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বলে, ইরানের কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।


অন্যদিকে, ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করে। বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূমিকার কথা উল্লেখ করে = বলে, ‘তারা অসাধারণ কাজ করছে, এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে।’

ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলে, দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য ও ইরানের তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও জটিল হয়ে উঠছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tags

Your Comment

You are replying to: .
captcha