৬ এপ্রিল ২০২৬ - ০৭:০৫
সৌদি মার্কিন দূতাবাসে ইরান নয়, ইসরাইল হামলা চালিয়েছে

সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহিনী জানিয়েছে, ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর প্রকাশ হয়েছে। তবে এর দায় আইআরজিসির নয়। হামলাটি চালিয়েছে ইসরাইল। 



৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ওই ড্রোন হামলার পেছনে ইসরাইলকে দায়ী করেছে তেহরান। ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর উদ্দেশ্যেই ইসরাইলি সেনারা মার্কিন দূতাবাসে হামলা করেছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব মার্কিন দূতাবাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, প্রকৃতপক্ষে ক্ষতি আরও অনেক বেশি।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, একটি ইরানি ড্রোন রিয়াদের কূটনৈতিক এলাকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে আঘাত হানে। এর এক মিনিটের মধ্যেই আরেকটি ড্রোন প্রথমটির তৈরি করা গর্ত দিয়ে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। রাতের এই হামলায় দূতাবাসের একটি সুরক্ষিত অংশ ভেদ করা হয়, যেখানে দিনের বেলায় কয়েকশ কর্মী কাজ করে।

এতে ভবনের অন্তত তিনটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হওয়া অংশগুলোর মধ্যে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটি স্টেশনও। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে হামলাকে ‘সীমিত আগুন ও সামান্য ক্ষয়ক্ষতি’ বলে উল্লেখ করলেও, মার্কিন কর্মকর্তারা বলেছে, বাস্তবে ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি।

Tags

Your Comment

You are replying to: .
captcha