১৪ এপ্রিল ২০২৬ - ১৪:৪৩
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার করেছে চীনের জাহাজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একটি চীনের ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়েছে। মার্কিন নৌবাহিনীর দেওয়া অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এ সমুদ্রপথ অতিক্রম করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে বিষয়টি উঠে এসেছে।



হরমুজ প্রণালির অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম উপসাগরীয় এলাকা থেকে ‘রিচ স্টারি’ নামে চীনা কোনো ট্যাংকার বের হওয়ার খবর পাওয়া গেল।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের জাহাজটি ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল।

Tags

Your Comment

You are replying to: .
captcha