আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ লেবাননে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। সীমান্ত-এলাকায় সংঘর্ষ জোরদারের মধ্যে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের এক সেনা নিহত ও তিন জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে।
হিজবুল্লাহ'র সূত্রগুলো সম্প্রতি লেবাননের আবাসিক এলাকাগুলোয় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর দিয়েছে। এইসব হামলায় অন্তত ৩৪ লেবাননি শাহাদাত বরণ করেছেন।
যুদ্ধের ময়দানের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাদের ৯৮ নম্বর ডিভিশন সীমান্তবর্তী শহর বিনতে যোবাইল, মারুন আর রাস ও এইনাসাসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ ও অগ্রযাত্রা জোরদার করেছে; এইসব এলাকায় গত কয়েক দিনে হিজবুল্লাহ'র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে হানাদার ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে।
এরিমধ্যে ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছে যে তাদের বাহিনী বিনতে যোবাইল শহর ঘেরাও করে ফেলেছে, যদিও রণাঙ্গনে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে খবর আসছে।
হিজবুল্লাহ'র মহাসচিব এক ঘোষণায় সীমান্ত-সংলগ্ন শহরগুলো থেকে ইহুদিবাদী নাগরিকদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
Your Comment