আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তাবটি এ শর্তের ওপর নির্ভরশীল যে, পক্ষগুলো আলোচনার স্থান পরিবর্তনের কোনো দাবি করবে না।
ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, প্রথম দফা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও, এই আলোচনা একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ এবং এটি কোনো বিচ্ছিন্ন বা ব্যর্থ প্রচেষ্টা হিসেবে দেখা উচিত নয়।
Your Comment