আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি সরকার এবং সাধারণ জনগণের একটি বড় অংশ লেবাননে যুদ্ধ চালিয়ে নেওয়া পক্ষে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২। ফলে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েলিরা।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে লেবানন ও ইসরায়েলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়। তবে ইসরায়েলের একটি বড় অংশ এবং মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা মনে করছে, এই ঘোষণা তাদের সামরিক অর্জনকে ম্লান করে দিয়েছে।
মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা অভিযোগ করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল। কিন্তু তেল আবিবের ঘোষণার আগেই ট্রাম্পের আগাম ঘোষণা ‘বিস্ময়কর এবং অপ্রত্যাশিত’ বলছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা।
Your Comment