আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য এক ‘মহান মিত্র’ বলে অভিহিত করেছে।
ইসরায়েলের প্রতি ঘৃণার কথা স্বীকার করে ট্রাম্প বলে: “বিশ্বের জনগণ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের জন্য এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”
ইসরায়েলের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প আবারও ওয়াশিংটনের অন্যান্য মিত্রদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৪০ দিনব্যাপী আগ্রাসনে, ন্যাটোসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ এই যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ব্রিটেন ও স্পেনসহ ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দেওয়ার ব্যর্থতার তীব্র সমালোচনা করেছে এবং তাদেরকে "কাপুরুষ ও ভীরু" বলে আখ্যা দিয়েছে।
Your Comment