আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, পশ্চিমা দেশগুলো ভণ্ডামি করছে।
তিনি হরমুজ প্রণালী নিয়ে ইরানের অধিকারের পক্ষে সমর্থন জানান। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতির সম্পূর্ণ দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা চলছে, যেন ইরানই আক্রমণ করেছে এবং ইচ্ছাকৃতভাবে হরমুজ প্রণালীতে চলাচল বাধাগ্রস্ত করছে। কিন্তু বাস্তবতা এমনটি নয়।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের জনগণ সাহসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা তা মোকাবেলা করতেও সক্ষম হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, মস্কো ও তেহরানের সম্পর্ক একটি কৌশলগত সহযোগিতা এবং এটি আরও শক্তিশালী হবে।
Your Comment