২ মে ২০২৬ - ১৯:০০
গাজামুখী ফ্লোটিলার আটক কর্মীদের গ্রিসে পাঠাবে ইসরায়েল

গাজামুখী ফ্লোটিলায় অংশ নেওয়া আটক কর্মীদের গ্রিসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানিয়েছেন, আগের পরিকল্পনা থেকে সরে এসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজামুখী ফ্লোটিলায় অংশ নেওয়া আটক কর্মীদের গ্রিসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানিয়েছে, আগের পরিকল্পনা থেকে সরে এসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গাজামুখী যাত্রার সময় ক্রিট দ্বীপের কাছে সাগরে এসব কর্মীকে আটক করা হয়। প্রথমে কর্তৃপক্ষ জানিয়েছিল, ১৭৫ জন আটক ব্যক্তিকে ইসরায়েলে নেওয়া হবে।

তবে পরবর্তীতে গ্রিক সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

গিদেওন সার এক বার্তায় বলে, ‘ফ্লোটিলার জাহাজ থেকে ইসরায়েলি জাহাজে স্থানান্তরিত বেসামরিক ব্যক্তিদের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রিসের উপকূলে নামিয়ে দেওয়া হবে।’

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন গাজামুখী বেসামরিক জাহাজ আটক করার ঘটনায় আন্তর্জাতিকভাবে ইসরায়েলের সমালোচনা বাড়ছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha