৪ মে ২০২৬ - ২০:৫২
ট্রাম্পের কল্পনাপ্রসূত দিয়ে হরমুজ প্রণালী পরিচালিত হবে না

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আযিযি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কল্পনাপ্রসূত পোস্ট দিয়ে হরমুজ প্রণালী পরিচালিত হবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি ট্রাম্পের হরমুজ প্রণালী নিয়ে নতুন দাবির প্রতিক্রিয়ায় বলেছেন, হুঁশিয়ার! হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।‌



তিনি আরও বলেন,‌ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ট্রাম্পের কল্পনাপ্রসূত পোস্ট দিয়ে পরিচালিত হবে না! কেউই দোষ চাপানোর এসব নাটক ও কৌশল বিশ্বাস করে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে নতুন বক্তব্যে দাবি করেন, প্রণালীকে জাহাজ চলাচলের জন্য খুলে দিতে যুক্তরাষ্ট্র কিছু পদক্ষেপ নিচ্ছে। 

তিনি আরও দাবি করেন, এসব কার্যক্রম সোমবার সকাল থেকেই শুরু হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha