আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ঘানার মাসুমা সাদিকের সঞ্চালনায় ও পরিচালনায় অনুষ্ঠিত দুই ঘণ্টার এই বৈঠকে আফ্রিকার বিভিন্ন দেশের নারীরা আরবি, ইংরেজি, ফরাসি এবং হাউসা ভাষায় বিষয়টি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার নারী ও পরিবার বিভাগের মহাপরিচালক ড. রোকন আবাদী, নাইজেরিয়ার শেখ যাকযাকির স্ত্রী মিসেস জিনাত ইব্রাহিম, সেনেগালের মিস মাইমোন ফায়ে, কঙ্গো থেকে ডক্টর জামিলা ইব্রাহিম , কেনিয়া থেকে মরিয়ম শাফে, তানজানিয়ার আল-মানতাজের স্কুলের শিক্ষিকা মিসেস নিমবেজি এমবানো এই ওয়েবিনারে বক্তব্য রাখেন।
Your Comment