আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের উদযাপনে ছাদখোলা বাসে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পতাকা হাতে ইয়ামালকে উচ্ছ্বাসভরে অভিনন্দন জানাচ্ছেন সমর্থকেরা।
বার্সেলোনার জয় উদযাপনে ফিলিস্তিনের পতাকা হাতে লামিন অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন প্রকাশ: ১০:২২, মঙ্গলবার, ১২ মে, ২০২৬বার্সেলোনার জয় উদযাপনে ফিলিস্তিনের পতাকা হাতে লামিন সংগৃহীত ছবি
স্পেনের ফুটবলের ‘বিস্ময়’ লামিনে ইয়ামাল আবারও আলোচনায়। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের উদযাপনে ছাদখোলা বাসে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পতাকা হাতে ইয়ামালকে উচ্ছ্বাসভরে অভিনন্দন জানাচ্ছেন সমর্থকেরা।
রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এল ক্লাসিকোর ফলেই নির্ধারিত হলো এবারের লিগ চ্যাম্পিয়ন।
শিরোপা উদযাপন উপলক্ষে সোমবার বার্সেলোনা শহরের রাস্তায় নামে হাজারো সমর্থক। ক্লাবের খেলোয়াড়দের বহনকারী বাসকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলার পর স্পেনের বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থী আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। শহরটিতে নিয়মিত ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া গাজায় অবরোধ ভাঙতে সহায়তাবাহী নৌবহরের যাত্রার অন্যতম সূচনাস্থলও ছিল বার্সেলোনা।
Your Comment