২০ মে ২০২৬ - ১০:১০
ইরানে এক হাজার বিয়ে অনুষ্ঠিত

বিলাসবহুল গাড়ির বদলে সামরিক যান, আর ঐতিহ্যবাহী সাজসজ্জার সাথে ক্ষেপণাস্ত্র ও জাতীয় পতাকার প্রদর্শন—এমনই এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী আবহে গণবিয়ের আয়োজন করেছে ইরান সরকার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরান সরকারের রাষ্ট্রীয় উদ্যোগে রাজধানী তেহরানে প্রায় এক হাজার দম্পতির জন্য এই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



 বিশাল আয়োজনের অংশ হিসেবে তেহরানের ঐতিহাসিক ইমাম হোসেইন স্কোয়ারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১১০টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে।


সম্পূর্ণ অনুষ্ঠানে বিয়ের চিরাচরিত রীতির পাশাপাশি দেশপ্রেমমূলক নানা প্রতীক, জাতীয় পতাকা এবং দেশের শীর্ষ নেতাদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়।

 বৈবাহিক এই উৎসবের আবহেই আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইরান। যুদ্ধ বন্ধ ও পরস্পরের মধ্যে আস্থা সৃষ্টির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফার একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে তেহরান।

 এর আগে ইরানের দেওয়া একটি প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রও পাল্টা ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই ধারাবাহিকতায় ইরান তাদের আগের অবস্থানে কিছু প্রয়োজনীয় সংশোধন এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আবারও নতুন ১৪ দফার এই চূড়ান্ত প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে।

বার্তা আদান-প্রদানের এই সাম্প্রতিক প্রক্রিয়ায় ইরান মূলত চলমান যুদ্ধাবস্থা নিরসন, দীর্ঘমেয়াদি শান্তি আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর আস্থা তৈরির পদক্ষেপের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha