আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার হুমকি থেকে ট্রাম্প পিছিয়ে এসেছে।
ট্রাম্প ঘোষণা করে যে সে চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলার অনুমোদন দিয়েছিল, কিন্তু ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ সুযোগ দিতে সেটি স্থগিত করে।
আরো দাবি করে, উপসাগরীয় অঞ্চলের তিন নেতা তাকে অনুরোধ করেছে যেন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আরও সময় দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বহুবার হামলা পুনরায় শুরু করার হুমকি দিয়েছে, কিন্তু প্রতিবার শেষ মুহূর্তে সরে এসেছে এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি একটি ব্যয়বহুল ও অজনপ্রিয় যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছে।
নিউইয়র্ক টাইমস লিখেছে, সোমবার ট্রাম্প একইসঙ্গে হামলার পরিকল্পনা অনুমোদনও করে এবং তা বাতিলও করে।
প্রতিবেদনটি আরও জানায়, ট্রাম্প যখন ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ শুরু করে, তখন ধারণা করেছিল এটি চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই শেষ হবে। কিন্তু এখন সংঘাত তৃতীয় মাসে প্রবেশ করেছে এবং ট্রাম্প দুই বিপরীতমুখী লক্ষ্য নিয়ে দ্বিধায় পড়েছে, একদিকে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা, অন্যদিকে বিজয় ঘোষণা করে এই সংঘাত থেকে বেরিয়ে আসা।
Your Comment