২১ মে ২০২৬ - ২০:১৩
হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করেছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক ও যাত্রীবাহী জাহাজের ওপর নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দেশটির নতুন ঘোষিত নীতিমালা অনুযায়ী, ইরান-নিয়ন্ত্রিত জলসীমা ব্যবহার করতে হলে এখন থেকে জাহাজগুলোকে আগাম অনুমতি ও বিশেষ লাইসেন্স নিতে হবে।



আনুষ্ঠানিক ঘোষণায় তেহরান জানায়, প্রণালির নির্দিষ্ট এলাকায় চলাচলের ক্ষেত্রে নবগঠিত ইরানি নৌ-কর্তৃপক্ষের সঙ্গে বাধ্যতামূলক সমন্বয় করতে হবে। একই সঙ্গে নতুন নিয়ন্ত্রণ অঞ্চলের একটি মানচিত্রও প্রকাশ করেছে দেশটি।

ঘোষণা অনুযায়ী, ইরানের কেশম দ্বীপ থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইন পর্যন্ত এবং জাবাল মুবারক থেকে ফুজাইরাহর দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত জলসীমা এই নতুন নজরদারি জোনের অন্তর্ভুক্ত থাকবে। এই রুটে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি লাইসেন্সিং ও সমন্বয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তেহরানের দাবি, পারস্য উপসাগরের এ সমুদ্রসীমায় সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং নৌ-চলাচলের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha