আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে আমরা পারমাণবিক অস্ত্রের সন্ধান করছি না।
তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের আলোচক দল দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা চলমান থাকলেও উভয় পক্ষের অবস্থান এখনো স্পর্শকাতর পর্যায়ে রয়েছে।
Your Comment