২৫ মে ২০২৬ - ১৫:০৫
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোনের ২০ শতাংশ ধ্বংস করেছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন বহরের প্রায় ২০ শতাংশ ধ্বংস করে দিয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার। শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রতিবেদনে বলা হয়, এসব ড্রোনের অনেকগুলো আকাশে থাকা অবস্থায় ইরান ভূপাতিত করেছে, আর কিছু ড্রোন ধ্বংস হয়েছে মাটিতে। ইরান পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার সময় এগুলো ধ্বংস হয়। 



এমকিউ-৯ রিপার একটি নজরদারি ড্রোন, যা একই সঙ্গে অস্ত্র বহন করতেও সক্ষম। এটা সাধারণত হেলফায়ার ক্ষেপণাস্ত্র বা জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন নির্দেশিত বোমা।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট ৩০টির মতো এমকিউ-৯ ড্রোন হারিয়ে যেতে পারে, যা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এ মাসের রিপোর্টে উল্লেখিত ২৪টির চেয়েও বেশি।

পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ মে মাসে ২৯ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে।

এমকিউ-৯ রিপার ড্রোনটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবহারে কমিয়ে আনা হচ্ছে, তবে জেনারেল অ্যাটমিক্স এখনো এটি বিদেশি ক্রেতাদের জন্য উৎপাদন করছে।

বিশ্লেষণে বলা হচ্ছে, এই ধরনের ড্রোন ভূপাতিত করার সক্ষমতা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যদিও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা “সম্পূর্ণ ধ্বংস” হয়ে গেছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানি সামরিক কমান্ডাররা সম্ভবত মার্কিন যুদ্ধবিমান ও বোমারু বিমানের ফ্লাইট প্যাটার্ন আগেই বিশ্লেষণ করে ফেলেছে, যা ভবিষ্যতে নতুন সংঘাত শুরু হলে ঝুঁকি বাড়াতে পারে।

যুদ্ধবিরতির আগে ইরান একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানও ভূপাতিত করেছিল বলে দাবি করা হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়, ইরানের রাডার ও প্রতিরক্ষা কৌশল উন্নত করতে রাশিয়া সহায়তা করতে পারে, এবং চীনও ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই প্রথম জানায়, ২০২৫ সালের জুনের যুদ্ধের পর চীন ইরানকে এ ধরনের প্রতিরক্ষা ব্যাটারি সরবরাহ করেছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

Tags

Your Comment

You are replying to: .
captcha