১ জুন ২০২৬ - ১১:২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে প্রকাশিত বির্তভিন্ন খবরকে জল্পনা-কল্পনা বলে উল্লেখ করে বলেছেন, আলোচনা এবং বার্তা আদান-প্রদান এখনও চলমান রয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এবং যুদ্ধের সমাপ্তি সম্পর্কে কথা বলেছেন।



তিনি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, “আলোচনা ও বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে, তবে এ ক্ষেত্রে যে বিষয়গুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো মূলত জল্পনা-কল্পনা।”

সাইয়্যেদ আব্বাস আরাকচি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত এসব আলোচনা কোনো নির্দিষ্ট ও সুস্পষ্ট ফলাফলে না পৌঁছায়, ততক্ষণ এ সম্পর্কে কোনো চূড়ান্ত মূল্যায়ন করা সম্ভব নয়।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সম্পর্কে যা কিছু বলা হয়েছে, তার সবই জল্পনা-কল্পনার পর্যায়ের কথাবার্তা।”
আরাকচি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিশ্চিতভাবে প্রমাণিত না হয়, ততক্ষণ জল্পনা-কল্পনাকে গুরুত্ব দেওয়া উচিত নয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha