৪ জুন ২০২৬ - ০১:০৮
‘মানবাধিকার ও ইমাম খামেনেয়ীর শাহাদত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন -ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদে ইরানের সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় ‘মানবাধিকার ও ইমাম খামেনেয়ীর শাহাদত’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের যৌথ উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘মানবাধিকার ও ইমাম খামেনেয়ীর শাহাদত’ শিরোনামে একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে।



সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতার আধ্যাত্মিক ও মানবাধিকারভিত্তিক দর্শন এবং আধুনিক বিশ্বে ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।


পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশেষত ফার্সি ভাষার শিক্ষার্থীরা তাদের উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক সহ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম। এছাড়াও বক্তব্য রাখেন-ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স আমিরি, বাংলাদেশে ইরানের সাংস্কৃতিক কাউন্সিলর সৈয়দ রেজা মির মোহাম্মাদি, মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম সরকার, বিশিষ্ট গবেষক ঈসা শাহেদী, কাউসার মোস্তফা এবং আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার প্রতিনিধি শিহাবুদ্দিন মাশায়েখি।

বক্তারা শহীদ ইমাম খামেনেয়ীকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং নিপীড়িত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেন। সকলে বলেন, ইমাম খামেনেয়ীর জীবনাদর্শ আধুনিক মানবাধিকার চিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Tags

Your Comment

You are replying to: .
captcha