৭ জুন ২০২৬ - ১৪:৫৯
ঈদে গাদিরে খুম দিবস উপলক্ষে অনুষ্ঠান-সৈয়দপুর।

পবিত্র ঈদে গাদির উপলক্ষে সৈয়দপুর নীলফামারীর হযরত বাক্বিয়াতুল্লাহ্ (আ.ফা.) ও হযরত ফাতেমা যাহরা (সা.আ.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যাপক শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পবিত্র ঈদে গাদির উপলক্ষে সৈয়দপুর নীলফামারীর হযরত বাক্বিয়াতুল্লাহ্ (আ.ফা.) ও হযরত ফাতেমা যাহরা (সা.আ.) ক্যাডেট ইসলামি শিক্ষা কেন্দ্রের আয়োজনে এক ব্যাপক শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



উক্ত অনুষ্ঠানে এক হাজারের বেশি ধর্মপ্রাণ মানুষ উপস্থিতি ছিলেন। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান, অতপর  ঐতিহাসিক ঈদে গাদির সম্পর্কে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাটিকা, কুইজ প্রতিযোগিতা ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান বক্তা ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখি, তিনি ইমামতের আদর্শ ও যুগের ইমামের (আ.ফা.)-কে চেনার গুরুত্ব সম্পর্কে আলোচনা রাখেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha