৯ জুন ২০২৬ - ১৩:৩৫
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর ৩২টি অভিযান

লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ৩২টি অভিযান চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করেছ, তারা গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিরুদ্ধে ৩২টি অভিযান চালিয়েছে, যার মধ্যে বৃহস্পতিবার সাতটি এবং শুক্রবার ২৫টি অভিযান চালানো হয়।



 প্রতিরোধমূলক অভিযানগুলো হাদাদা, ইয়াহমের আল-শাকিফ, জোতার, কানতারা, নাকুরা, আল-উদায়সা এবং তাইরি শহরের আশেপাশে কেন্দ্রীভূত ছিল।


হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র, রকেট, কামান, আত্মঘাতী ড্রোন এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রু বাহিনী, তাদের সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক, সৈন্যবাহী যান এবং ড্রোনকে লক্ষ্যবস্তু বানায়।

প্রতিরোধ বাহিনী ১৭টি অভিযানে শত্রুপক্ষের সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং মোতায়েনের স্থানগুলোতে হামলা চালায়; একটি অভিযানে একটি মেরকাভা ট্যাংক, দ্বিতীয় অভিযানে শত্রুপক্ষের সাঁজোয়া যান ও যোগাযোগ যান ধ্বংস করে এবং তৃতীয় অভিযানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হার্মিস ৪৫০ ড্রোনগুলোর মোকাবেলা করে সেগুলোকে লেবাননের আকাশসীমা ছাড়তে বাধ্য করে।

Tags

Your Comment

You are replying to: .
captcha