১০ জুন ২০২৬ - ১৩:৫৯
পেজেশকিয়ান: কোনো হুমকির মুখে আমরা পিছু হাটব না

ইরানের প্রেসিডেন্ট লিখেছেন: আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো ধরনের হুমকির মুখে পিছু হাটব না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেছেন:

আমাদের অগ্রাধিকার হলো জাতীয় নিরাপত্তা এবং ইরানের জনগণের শান্তি ও স্বস্তি। আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো হুমকির মুখে পিছু হটব না।

পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন:

কূটনীতি ও প্রতিরক্ষা জাতীয় শক্তির দুটি ডানা। আমরা না যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছি, না আলোচনার টেবিল। মহান আল্লাহর সাহায্যে, ঐক্য ও প্রজ্ঞার মাধ্যমে ইরান এই পরীক্ষাও সফলভাবে অতিক্রম করবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha