২৫ জুন ২০২৬ - ১৫:৪১
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো সমঝোতা করা হবে না

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা বা সমঝোতা করা হবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিই দেশটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করছে।

তার মতে, যদি ইরান প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি না করত, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার মতো পরিস্থিতি তৈরি করত। পেজেশকিয়ান আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল ভিত্তি, তাই এ বিষয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হবে না।

তিনি পশ্চিমা দেশগুলোর মানবাধিকার নিয়ে সমালোচনা করে বলেন, তাদের দাবি ও বাস্তবতার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এই সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha