আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তাসুআর (৯মহররম) সন্ধ্যায় কারবালার প্রান্তরে উমর সা’দের বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেল; উমর ইবনে সা’দ ইমাম হুসাইন (আ.)-এর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল এবং তাঁর সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিল।
সে সৈন্যদের উদ্দেশ্যে হাঁক দিয়ে বলল: "হে বাহিনী! তোমরা অশ্বারোহণ করো; আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছি!" কুফাবাসীরাও অশ্বারোহণ করল এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করল। (১)
এই সময় ইমাম (আ.) তাঁবুর সামনে বসে তাঁর তরবারির উপর ভর দিয়ে ছিলেন। শত্রুবাহিনীর কোলাহল শুনে হযরত যায়নাব (সা.আ.) ইমামের কাছে এসে বললেন, “ভাই, আপনি কি এগিয়ে আসা শব্দ শুনতে পাচ্ছেন?” ইমাম (আ.) মাথা তুলে বললেন, “আমি স্বপ্নে আল্লাহর রাসূল (আ.)-কে দেখেছি এবং তিনি বলেছেন: তুমি শীঘ্রই আমাদের কাছে আসবে।”
আহ যায়নাবের অন্তরের পরিস্থিতি, যিনি তাসুয়ার বিকেলে এইভাবে তাঁর প্রিয় ভাইয়ের শাহাদাতের সংবাদ শুনেছিলেন। ইমাম হুসাইন (আ.) (তাঁর ভাই এবং সেনাবাহিনীর পতাকাবাহক) হযরত আব্বাস (আ.)-কে বললেন:
«ارْکَبْ بِنَفْسِی اَنْتَ تَلْقاهُمْ وَ اسْئَلْهُمْ عَمَّا جائَهُمْ»
ঘোড়ায় চড়ে শত্রুদের কাছে যাও এবং তাদের জিজ্ঞেস করো, তারা কেন এখানে এসেছে? (২)
আবুল-ফাযল (আ.) যুহাইর, হাবিব এবং আরও কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে (মোট ২০ জন) শত্রুবাহিনীর সামনে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন: “কী হয়েছে এবং তোমরা কী চাও?” তারা বলল: “আমিরের আদেশেই আমরা আপনাদেরকে বলছি: হয় আনুগত্যের শপথ নিন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হোন।”
আব্বাস (আ.) বললেন: “আমি আবা আব্দিল্লাহ (আ.)-এর কাছে গিয়ে তোমার বার্তা পৌঁছে না দেওয়া পর্যন্ত এই জায়গা থেকে নড়বে না।” তাঁরা সম্মত হল এবং তিনি একাই তাঁর ভাইয়ের কাছে বিষয়টি জানাতে এলেন।(৩)
ইমাম (আ.) (ঘটনাটি শোনার পর) আব্বাস (আ.)-কে বললেন:
«اِرجِع إلَيهِم، فَإِنِ استَطَعتَ أن تُؤَخِّرَهُم إلى غُدوَةٍ وتَدفَعَهُم عِندَ العَشِيَّةِ؛ لَعَلَّنا نُصَلّي لِرَبِّنَا اللَّيلَةَ، ونَدعوهُ ونَستَغفِرُهُ، فَهُوَ يَعلَمُ أنّي قَد كُنتُ اُحِبُّ الصَّلاةَ لَهُ، وتِلاوَةَ كِتابِهِ، وكَثرَةَ الدُّعاءِ وَالاِستِغفارِ»؛
তাদের কাছে ফিরে যাও এবং যদি সম্ভব হয়, তবে আগামীকাল পর্যন্ত সময় নিয়ে তাদেরকে ফিরিয়ে দাও; যাতে আমরা আজ রাতে সৃষ্টির্তার কাছে প্রার্থনা করতে পারি, বিনয়ের সাথে মিনতি জানাতে পারি এবং ক্ষমা চাইতে পারি। কারণ আল্লাহ জানেন—আমি প্রার্থনা করতে, রবের কাছে মোনাজাত করেতে কতই ভালোবাসি, তাঁর কিতাব—কুরআন তিলাওয়াত করতে ভালোবাসি।”(৪)
শত্রুরা অনিচ্ছাসত্ত্বেও তাদের এক রাতের অবকাশ দিয়েছিল; তাসুআর দিন সূর্যাস্তের সময় আবা আব্দিল্লাহ তাঁর সঙ্গীদের কাছে ডাকলেন। ইমাম আলী ইবনুল হুসাইন (আ.) বলেন: অসুস্থ হওয়া সত্ত্বেও আমি গিয়েছিলাম; তখন আমি তাঁকে বলতে শুনলাম:
أُثْنِی عَلَی اللَهِ أَحْسَنَ الثَّنَآءِ. وَأَحْمَدُهُ عَلَی السَّرَّآءِ والضَّرَّآءِ.
اللَهُمَّ إنِّی أَحْمَدُک عَلَی أَنْ أَکرَمْتَنَا بِالنُّبُوَّه، وَعَلَّمْتَنَا الْقُرْءَانَ؛ وَفَقَّهْتَنَا فِی الدِّینِ.
أَمَّا بَعْدُ، فَإنِّی لَا أَعْلَمُ أَصْحَابًا أَوْفَی وَلَا خَیرًا مِنْ أَصْحَابِی، وَلَاأَهْلَ بَیتٍ أَبَرَّ وَلَا أَوْصَلَ مِنْ أَهْلِ بَیتِی؛ فَجَزَاکمُ اللَهُ عَنِّی خَیرَ الْجَزَآءِ.
أَلَا وَإنِّی قَدْ أَذِنْتُ لَکمْ، فَانْطَلِقُوا جَمِیعًا فِی حِلٍّ؛ لَیسَ عَلَیکمْ مِنِّی ذِمَامٌ. هَذَا اللَیلُ قَدْ غَشِیکمْ فَاتَّخِذُوهُ جَمَلًا.
“আমি সর্বোত্তম প্রশংসার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও মহিমা কীর্তন করছি এবং সুখ ও দুঃখ—উভয় অবস্থাতেই তাঁর গুণগান করছি। হে আমার রব! আপনি আমাদের যে মহান ও মর্যাদাপূর্ণ নবুয়ত দান করেছেন, তার জন্য আমি আপনার অশেষ প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি! আপনিই আমাদের কুরআন শিক্ষা দিয়েছেন এবং দ্বীনের বিষয়ে গভীর জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন!
অতঃপর বলছি, আমার সঙ্গীদের চেয়ে অধিক বিশ্বস্ত ও উত্তম কোনো সঙ্গী এবং আমার আহলে বাইতের (পরিবারের) চেয়ে অধিক পুণ্যবান ও ঘনিষ্ঠ কোনো পরিবার সম্পর্কে আমি জানি না; তাই আল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের সর্বোত্তম প্রতিদান দান করুন!
জেনে রাখুন, আমি আপনাদের চলে যাওয়ার অনুমতি দিয়েছি; সুতরাং আপনারা সবাই চলে যান। কারণ, আমি আপনাদের ওপর থেকে আনুগত্যের শপথ তুলে নিয়েছি এবং আপনাদের বিষয়ে আমার আর কোনো দায়-দায়িত্ব বা বাধ্যবাধকতা নেই। এখন রাত নেমে এসেছে এবং তার অন্ধকার আপনাদের আচ্ছন্ন করে ফেলেছে; তাই এই রাতকে বাহন হিসেবে গ্রহণ করুন এবং ছড়িয়ে পড়ুন!” এরা আমাকেই চায়; আর আমাকে পেয়ে গেলে বাকিদের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না।(৪)
সম্ভবত আমাদের শহীদ নেতা আনুগত্যের বাধ্যবাধকতা তুলে নিয়ে এবং হৃদয়বিদারক সেই কথাগুলো উচ্চারণ করে কোনো সংশয় বা অজুহাতের অবকাশ রাখতে চাননি; তিনি চেয়েছিলেন তাঁর অবশিষ্ট সঙ্গীরা যেন পার্থিব আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত থাকেন—যাতে করে সেই কঠিন রণক্ষেত্রে শত্রুর নির্মমতম সৈন্যদের মুখোমুখি দাঁড়িয়ে, শুষ্ক ও তৃষ্ণার্ত ঠোঁট নিয়েও তাঁরা পরম আন্তরিকতার সাথে আত্মত্যাগের প্রকৃত অর্থকে মূর্ত করে তুলতে পারেন এবং ঈশ্বরের প্রতি তাঁদের গভীর ভালোবাসার প্রমাণ দিতে পারেন।
যাতে তারা কেবল মৃত্যুকে ভয়ই পাবে না, বরং উদ্দীপনা ও বিস্ময় নিয়ে যুদ্ধ ও শাহাদাতের পথে ধাবিত হবে; তারা চিরকাল এমন এক ইতিহাসে পরিণত হবে যা সুপ্ত হৃদয়কে জাগিয়ে তোলে এবং মুক্তিকামী মানুষকে সত্যের পথে পরিচালিত করে।
যতদিন পৃথিবী টিকে থাকবে এবং মানবজাতির ত্রাণকর্তা—প্রতিশ্রুত মাহদী (আল্লাহ তাঁর পুনরাগমন ত্বরান্বিত করুন)—আবির্ভূত না হবেন, ততদিন সত্যের প্রতিরক্ষা এবং জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের এই ধারা অব্যাহত থাকুক; আর অত্যাচারী ও অহংকারীরা জেনে রাখুক যে, তলোয়ারের ওপর রক্তের জয় অনিবার্য এবং একদিন তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে।
যখন আবা আব্দিল্লাহ (আ.) এই পর্যায়ে পৌঁছালেন, তখন সর্বপ্রথম যিনি উঠে দাঁড়ালেন, তিনি অত্যন্ত বলিষ্ঠ ও অন্তর্দৃষ্টিপূর্ণ মনোভাব নিয়ে উচ্চস্বরে বললেন: “আমরা কেন এমনটা করব? আপনার পরে বেঁচে থাকার জন্য? আল্লাহ যেন কখনোই আমাদের সামনে তেমন দিন না আনেন।”(৬)
অর্থাৎ, আমাদের আত্মা ও হৃদয়ের অধিপতি—আপনি—কখনোই আমাদের থেকে বিচ্ছিন্ন হবেন না; আমরা কি আপনাকে একা ফেলে যেতে পারি? এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ সেবক এবং সর্বোত্তম নেতা ও সেনাপতির সহায়তা করতে চাইলে, আপনার চেয়ে যোগ্য আর কে আছেন? না, হে আমাদের নেতা, আমরা তো ‘আসাদুল্লাহ আল-গালিব’ (আল্লাহর বিজয়ী সিংহ)—ইমাম আলী ইবনে আবি তালিব (আ.)-এর অনুসারী; আর আমাদের আদর্শে ভয় কিংবা বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। যতদিন আমাদের দেহে প্রাণ ও শ্বাস-প্রশ্বাস থাকবে, ততদিন আমরা আপনাকে সহায়তা করা থেকে বিরত থাকব না—এমনকি রক্তের শেষ বিন্দুটি থাকা পর্যন্তও নয়।
ইরান ও অন্যান্য দেশের হোসেইনি অনুসারী ও যুবসমাজ;
আসুন আমরা আশুরার চেতনায় উদ্বুদ্ধ হই এবং মুজাহিদ ও নিবেদিতপ্রাণ আবু আবদুল্লাহ হোসেইন (আ.)-এর সুযোগ্য সন্তান, শহীদ ইমাম খামেনেয়ীর পবিত্র আত্মার উদ্দেশ্যে বলি: হে নেতা, আমরা আপনাকে কখনোই ভুলব না; এবং সেই রক্তপিপাসু শত্রুর আবির্ভাব না হওয়া পর্যন্ত আমরা আপনার পবিত্র রক্তের পথ অনুসরণ করে প্রয়োজনে নিজেদের রক্ত বিসর্জন দিয়ে যাব।
আসুন, ইমাম খোমেনেয়ী এবং ইমাম হুসাইন (আ.)-এর সাথে আমাদের যে অঙ্গীকার ও চুক্তি ছিল, তা ইমাম সাইয়্যেদ মুজতবা হোসেনি খামেনেয়ীর সাথে নবায়ন করি এবং ঘোষণা করি:
আমরা যুদ্ধ ও মৃত্যুকে ভয় পাই না; আমরা শেষ পর্যন্ত অটল ও অবিচল থেকে আমেরিকান-জায়নবাদী যুগের 'ইয়াজিদ'দের বিরুদ্ধে বীরত্বের সাথে এবং শাহাদাত-কামনার মানসিকতা নিয়ে রুখে দাঁড়াব। আর আমরা দৃঢ় বিশ্বাসের সাথে বিশ্ব-বন্ধুবর ও নিঃস্বার্থপ্রাণ ইমাম হুসাইনের (আ.) সেই সহচর—সাঈদ বিন আবদুল্লাহ হানাফির—কথাগুলোরই পুনরাবৃত্তি করছি:
"আল্লাহর শপথ, আমরা আপনাকে পরিত্যাগ করব না বা একা ফেলে যাব না; যাতে আল্লাহ দেখতে পান যে, তাঁর রাসূলের অনুপস্থিতিতেও আমরা আপনার প্রতি তাঁর প্রাপ্য অধিকার ও সম্মান রক্ষা করেছি। আল্লাহর শপথ, যদি আমি জানতাম যে আমাকে হত্যা করা হবে, তারপর পুনরুজ্জীবিত করা হবে, এরপর পুড়িয়ে ছাই করে সেই ছাই বাতাসে ছড়িয়ে দেওয়া হবে—এবং এমনটা আমার সাথে সত্তর বার ঘটবে—তবুও আপনার সামনে মৃত্যু বরণ না করা পর্যন্ত আমি আপনাকে ছেড়ে যেতাম না; আর আমিই বা কেন তা করব না? কারণ এটি তো কেবল একটি হত্যাই মাত্র, যার পরে রয়েছে এমন এক গৌরব যা কখনো শেষ হবে না।" (৭)
১_ আনসাবুল আশরাফ, খণ্ড ৩, পৃষ্ঠা ১৮৪ এবং আল-ইরশাদ, খণ্ড ২, পৃষ্ঠা ৮৯
২_ ইরশাদ আল-মুফিদ, খণ্ড ২, পৃষ্ঠা ৯২; রাওদাতুল ওয়ায়েজিন, পৃষ্ঠা ১৫৭; তারিখ আল-তাবারি, খণ্ড ৬, পৃষ্ঠা ১৩৭- “এমনকি তারা যদি তাদের অবস্থান সম্পর্কেও জানতে চায়।”
৩_ আনসাবুল আশরাফ, খণ্ড ৩, পৃষ্ঠা ১৮৪ ও ১৮৫ এবং ইরশাদ আল-মুফিদ, খণ্ড ২, পৃষ্ঠা ৯০ ৪_ পূর্বোল্লিখিত উৎস।
৫_ ইরশাদ আল-মুফিদ, খণ্ড ২, পৃষ্ঠা ২৫০
৬- মুহাম্মদ (সা.)-এর পরিবারের শোকগাথা — পৃষ্ঠা ২৩৬
৭- হুসাইন আ. এর মাকতাল-খোয়ারিজমি, খণ্ড ১, পৃষ্ঠা ৩৫০
হামিদরেযা রেযায়ী
পবিত্র কোম নগরী
Your Comment