আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এক বক্তব্যে জোর দিয়ে বলেছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন এক যুদ্ধ শুরু করেছিল, যার ফলে হাজার হাজার নিরপরাধ পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে।
ভারমন্টের প্রবীণ এই মার্কিন সিনেটর বলেছে, ট্রাম্প সামরিক বাজেটে অতিরিক্ত ৫০০ বিলিয়ন ডলার বরাদ্দ করতে চান, যা আমেরিকার জনগণের কাছে কোনো অগ্রাধিকারযোগ্য বিষয় নয়।
এই মার্কিন সিনেটর বলে, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় অন্তহীন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে ইরানের বিরুদ্ধে এমন একটি যুদ্ধ শুরু করেছে, যাতে হাজার হাজার নিরপরাধ পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে।
বার্নি স্যান্ডার্স আরও বলে, আমরা একটি অনৈতিক ও অকার্যকর পররাষ্ট্রনীতির পাশাপাশি বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি সামরিক বাজেটেরও অবসান ঘটাব। অন্তহীন যুদ্ধে আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ নয়। ইসরায়েলে নেতানিয়াহুর গণহত্যাকামী মন্ত্রিসভার পেছনে আর শত শত কোটি ডলার খরচ করা হবে না।
Your Comment