আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী ইমরান রিজা বলেছেন, দেশটিতে ইসরাইলের আগ্রাসনে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বৈরুতে একটি সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, লেবাননের এই মুহূর্তে ১৪ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। রিজা বলেন, সহায়তা অপরিহার্য হলেও শুধু ত্রাণ সরবরাহ করে লেবাননে সংকটের ব্যাপকতা মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বলেন, এই জরুরি অবস্থা শুধু মানবিক নয়, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সঙ্গেও গভীরভাবে জড়িত। তিনি আরো বলেন, এই সংকট শ্রমবাজারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৭৮ জন নিহত হয়েছে।
Your Comment