২ জুলাই ২০২৬ - ০৯:০৩
জায়নবাদী সরকারের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের প্রেক্ষাপটে আরাকচির প্রতিক্রিয়া

ট্রাম্প তেল আবিবে অবস্থিত নিজেদের ‘পোষ্য’কে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সুপ্রিম লিডার মোজতাবা খামেনেয়ীকে ইসরায়েল ‘হত্যার জন্য চিহ্নিত’ করে রেখেছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এ মন্তব্যের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি



আরাকচি ইসরায়েলি নেতাদেরকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোষা প্রাণী হিসেবে অভিহিত করেছেন।


আরাকচি বলেছেন, ট্রাম্প কথা দিয়েছে ইসরায়েলে থাকা তার পোষা প্রাণীদেরকে নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু সে যদি এতে ব্যর্থ হয় এবং ইসরায়েলি নেতারা তাদের মনিব ট্রাম্পের কথা না শোনে তাহলে ইরান ইসরায়েলকে কঠোর শিক্ষা দেবে।

বুধবার (১ জুলাই) মাইক্রো ব্লগিং সাইট এক্সে আরাকচি এ নিয়ে লিখেছেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারাগুলো স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। এই চুক্তিতে কী কী শর্ত রয়েছে তা দেখতে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার তেল আবিবের (ইসরায়েলের) পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা তাদের মনিবের কথা না শোনে তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।”

ইরানের নেতৃবৃন্দের ওপর ইসরায়েল কোনো ধরনের হুমকি তৈরি করলে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দেন তিনি।

photo_2026-07-01_14-16-40.jpg

Tags

Your Comment

You are replying to: .
captcha