২১ জুলাই ২০২৬ - ১২:০১
মিনহাজুল-কুরআনের উদ্যোগে ইমাম হুসাইন (আ.) ও শোহাদায়ে কারবালার শোকানুষ্ঠান

মিনহাজুল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর খুলনা বিভাগের উদ্যোগে ইমাম হুসাইন (আ.) ও শোহাদায়ে কারবালা শীর্ষক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অনুষ্ঠানে মিনহাজুল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম বলেন: কারবালার শিক্ষা হলো সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকা এবং যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা। ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত মানবতার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মাদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাযাভী এবং পাবলিকেশন্স সেক্রেটারি মাওলানা ক্বারী মুহাম্মাদ আবুল খায়ের, আঞ্জুমানে পাঞ্জাতনী-খুলনার সভাপতি সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী, মিনহাজুল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট মুহাম্মদ মাহমুদুর রহমান রাজা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, সুধীজন ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha