২৮ ফেব্রুয়ারী ২০২৬ - ২৩:১১
রমজান উপলক্ষে আযারবাইজানে তুরস্কের সহায়তায় ১০০০ অভাবী পরিবারে খাদ্য প্যাকেট বিতরণ

তুরস্কের ধর্মীয় বিষয়ক ফাউন্ডেশন পবিত্র রমজান উপলক্ষে আযারবাইজানের রাজধানী বাকুতে ১০০০টি অভাবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আযারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত তুরস্কের দূতাবাসের ধর্মীয় সেবা বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়।



অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপ-মহাপরিচালক রজব শুকরি বালকান, বাকুতে তুরস্ক দূতাবাসের ধর্মীয় পরামর্শদাতা এহসান আচিক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

শুকরি বালকান বলেন: “রমজান মাসে এই ফাউন্ডেশন বিশ্বের সকল দুর্গম ও অভাবী অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করে। এবার ৮৬টি স্থানে ২ লাখ ২৮ হাজারের বেশি খাদ্য প্যাকেট বিতরণের পরিকল্পনা রয়েছে।”

তিনি যোগ করেন: “রমজান ভ্রাতৃত্ব, সহানুভূতি ও রহমতের মাস। আমরা খয়রাতকারীদের আমানত অভাবীদের কাছে পৌঁছে দেওয়ার সেতু হিসেবে কাজ করি।”

Tags

Your Comment

You are replying to: .
captcha