৪ মার্চ ২০২৬ - ১৪:১২
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):  ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির উদ্যোগে সমাবেশে বক্তরা বলেন, বর্বর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ।

ইরানের সার্বভৌমত্ব ও জনগণের কর্তৃত্বকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর চরম আঘাত।এরফলে মধ্যপ্রাচ্যজুড়ে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, তার পরিণতি হতে পারে ভয়াবহ। 

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। 

সমাবেশে বক্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তারা জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামগুলোকে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
 
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন গিয়ে শেষ হয়।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

Tags

Your Comment

You are replying to: .
captcha