আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মস্কোর ইস্পিকার ঘোষনা দিয়েছে যে এখনও পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ার কাছে সামরিক সাহায্যের আবেদন করেনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকা ও ইসরায়েলে সাথে এই যুদ্ধে, রাশিয়ার কাছে সামরিক সাহায্যের আবেদন করেছে কি না? দিমেত্রি পেসকুভ স্পষ্টতার সাথে উল্লেখ করে যে ইরান কোনরুপ সাহায্যের আবেদন করেনি। পেসকুভ আরোও বলে যে মস্কোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি এই যুদ্ধের ক্ষেত্রে যা আগেও ঘোষনা দেওয়া হয়েছে: রাশিয়া ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের অন্যায়ভাবে আগ্রাসনের নিন্দা জানায়।
Your Comment