১১ মার্চ ২০২৬ - ১৬:০৭
ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির অভিযোগ/নীরব বিশ্বমাধ্যম

ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য জর্জ গ্যালোওয়ে মিনাব শহরে ”শাজারাতুত তায়্যেবা” প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডকে ভিয়েতনাম যুদ্ধের পর থেকে সংঘটিত সবচেয়ে ভয়াবহ মানবিক ট্র্যাজেডির সঙ্গে তুলনা করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের মিনাব শহরে ”শাজারাতুত তায়্যেবা” প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডকে ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য জর্জ গ্যালোওয়ে।



জর্জ গ্যালোওয়ের মতে, একটি বিমান হামলায় স্কুলের শ্রেণিকক্ষের ভেতরেই ৭ থেকে ১২ বছর বয়সী ১৭০ জনের বেশি স্কুলছাত্রী নিহত হয়।


গ্যালোওয়ের বক্তব্য অনুযায়ী, এই মর্মান্তিক ঘটনাটি ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে।

বিশ্বমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে গ্যালোওয়ে বলে, “যদি রাশিয়া ১৬৭ জন ইউক্রেনীয় স্কুলছাত্রীকে হত্যা করত, কিংবা ফিলিস্তিনিরা ১৬৭ জন ইসরায়েলি স্কুলছাত্রীকে হত্যা করত, অথবা ইরান এমন কোনো ঘটনা ঘটাত-তাহলে সেটি বহু বছর ধরে বিশ্বমাধ্যমের প্রধান শিরোনাম হয়ে থাকত।”

Tags

Your Comment

You are replying to: .
captcha