আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের টিভি চ্যানেলগুলো ইরানের টিভি থেকে সরাসরি বিপ্লবের সর্বোচ্চ নেতার বার্তা প্রচারের একই সাথে পাকিস্তানের দৈনিকগুলোর খবরাখবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়াগুলো তুলে ধরে। পাকিস্তানের টিভিতে ইংরেজিতে অনুবাদ করে সর্বোচ্চ নেতার বার্তা সম্প্রচারিত হয়।
জিও নিউজ টিভি চ্যানেলে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেছেন, একে একে সব শহীদের রক্তের প্রতিশোধ নেয়া হবে এবং এ অঞ্চলে শত্রুদের সমস্ত সামরিক ঘাঁটি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের তৎপরতা চলবে। এক্সপ্রেস টিভি চ্যানেলও জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে।
পাকিস্তানের দুনিয়া নিউজ টিভি চ্যানেলও শিরোণাম করেছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যুদ্ধে সব শহীদদের বিশেষ করে মিনাবে মজলুম স্কুল শিক্ষার্থীদের হত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে।
হাম নিউজ চ্যানেল রিপোর্ট করেছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার প্রথম বার্তায় বলেছেন, ইরানিরা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা একটি বৃহৎ ও সাহসী জাতি। আমরা শত্রুকে জবাব দেব। এ অঞ্চলে আমেরিকার যে ঘাঁটি থেকেই তারা আগ্রাসন চালাবে সেখানেই কালবিলম্ব না করে পাল্টা জবাব দেব।
পাকিস্তানের নিউজ ২৪ চ্যানেলও জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা তার বার্তায় বলেছেন, আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা কেবল সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছি এবং এসব ঘাঁটি অবশ্য উৎখাত করতে হবে।

পাকিস্তানের সোনো নিউজ চ্যানেল জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, ইরানের বীর ও সাহসী জনগণ রয়েছে। আমরা শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেব এবং তাদের পরাজিত করবো।
Your Comment