আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কোমে বসবাসকারী বাংলাদেশী শিক্ষার্থীরা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত উপলরক্ষ শোকবার্তা পাঠিয়েছে।
শোকবার্তাটির মূল বক্তব্য নিম্নরূপ:
بسم الله الرحمن الرحیم
إنا لله و إنا إلیه راجعون.
আমরা, কোম নগরীর বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রীরা, মহামান্য আয়াতুল্লাহ শহীদ ইমাম খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতে যুগের ইমাম হযরত মাহদী (আ.ফা.) , ইরানের মহৎ জাতি এবং বিশ্বজুড়ে সকল শিয়া সম্প্রদায়ের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
মহান নেতার পবিত্র রক্তের প্রতিশোধ অবশ্যই নিতে হবে, আর তা হলো ইসরায়েল ও অপরাধী আমেরিকার ধ্বংস। ইমাম খামেনেয়ী শাহাদাত কামনা করেছিলেন এবং শহীদদের ও জাতির ইমামের সান্নিধ্যে এসে শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেছেন।
তিনি তাঁর প্রমাতামহী, মুমিনদের মাতা, হযরত খাদিজা আল-কুবরা (সা.আ.)-এর শাহাদাতের দিনেই শহীদ হন এবং তাঁর বরকতময় জীবনের সংগ্রাম ও জিহাদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার ও প্রতিদান ছিল শাহাদাত ছাড়া আর কিছুই নয়।
তিনি শুধু একটি নেক আমলের (জিহাদে বিজয় অথবা শাহাদাত) যোগ্য ছিলেন না, বরং উভয় নেক আমলেরই (জিহাদে বিজয় ও শাহাদাত) যোগ্য ছিলেন।
শহীদ নেতা বিজয়ী জিহাদ এবং শাহাদাতের মহান মর্যাদা উভয়ই অর্জন করেছেন। তিনি মানবতার সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে ঘৃণিত ও সবচেয়ে জঘন্য শত্রু—অপরাধী ইসরায়েল এবং বিশ্বগ্রাসী আমেরিকার হাতে শাহাদাত বরণ করেছেন। এই সর্বশ্রেষ্ঠ সম্মান (মানবতার সবচেয়ে ঘৃণিত শত্রুর হাতে শাহাদাত) তাঁরই প্রাপ্য এবং আমরা তাঁর অনুসারী ও সৈনিকদের মধ্যে থাকতে পেরে গর্বিত।
অপরাধী নেতানিয়াহু এবং অসম্মানজনক জুয়াড়ি ট্রাম্পের বিরুদ্ধে আমাদের শহীদ নেতার পবিত্র রক্তের প্রতিশোধ হলো ইসরায়েলের সম্পূর্ণ ধ্বংস এবং আমেরিকার সম্পূর্ণ পতন।
শহীদ ইমাম খামেনেয়ীর স্মৃতি চিরজীবী হোক, ইসলামের সুস্পষ্ট ধর্ম, বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থা চিরস্থায়ী হোক।
কোম সেমিনারিতে অবস্থানরত
বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ
Your Comment