আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কো: বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি শান্ত; আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে এই বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলার জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমরা আশা করি, ট্রাম্প বিচক্ষণতার পরিচয় দেবে এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করা থেকে বিরত থাকবে।
হরমুজ প্রণালীতে যা ঘটছে, তা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ আগ্রাসনের সরাসরি ফল। আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার আহ্বান জানাই, তাহলে হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
Your Comment