আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। এতে ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছে।
জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছে। মাসের শুরুতে এই সংখ্যা ছিল ৫৬ শতাংশ। অর্থাৎ বিরোধিতা আরও বেড়েছে।
প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করে, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে বোঝাতে পারেনি। আর ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করে, যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে।
সব মিলিয়ে ৬৬ শতাংশ মানুষ এটাকে 'ইচ্ছাকৃত যুদ্ধ' এবং ৩৪ শতাংশ 'প্রয়োজনীয় যুদ্ধ' বলে মনে করে। দলীয় বিভাজনও স্পষ্ট। ৯২ শতাংশ ডেমোক্র্যাট ও ৭৩ শতাংশ স্বতন্ত্র ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করে। অন্যদিকে ৬৭ শতাংশ রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করে।
তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত। জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ মানুষ বলেছে, 'এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি।'
যুদ্ধের লক্ষ্য নিয়েও মতামত এসেছে। ৮০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। ৭৩ শতাংশ চান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক। আর ৬৮ শতাংশ চান অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ হোক।
Your Comment