আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে দেশটির নতুন নিরাপত্তা প্রধান নিয়োগের এই তথ্য জানানো হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি হামলায় দেশটির সাবেক নিরাপত্তা প্রধান ডক্টর আলি লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাকের যুলকাদেরী দায়িত্ব গ্রহণ করেছেন।
ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা লারিজানি গত সপ্তাহে ইসরাইলি হামলায় শহীদ হন। ইসরাইলের হত্যার দাবি করার পর ইরানের পক্ষ থেকে ডঃ লারিজানির শাহাদতের খবর নিশ্চিত করা হয়।
নতুন সেক্রেটারি মোহাম্মদ বাকের এর আগে আইআরজিসির একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ইরানের বিভিন্ন দপ্তরে উচ্চ পদে দায়িত্বে ছিলেন। ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর তিনি দেশটির বিচার বিভাগের কৌশলগত শাখার উপ-প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান, আইআরজিসির ডেপুটি কমান্ডার-ইন-চিফ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
Your Comment