আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি দৈনিক মাআরিভ ইসরায়েলি বিশ্লেষক আভি আশকেনাজির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে উত্তরাঞ্চলে ট্যাংক-বিধ্বংসী রকেট নিক্ষেপ জোরদার করেছে।
হিজবুল্লাহ এ পর্যন্ত অন্তত শতাধিক ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে এবং হিজবুল্লাহ'র হামলায় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
ইসরায়েলি এই বিশ্লেষক আরও বলেছেন, ইসরায়েলি সেনারা বর্তমানে উত্তরাঞ্চলে খুবই সংকটে রয়েছে এবং প্রতি সপ্তাহে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে, আর হিজবুল্লাহ’র ট্যাংক বিধ্বংসী রকেটগুলোই মূলত এইসব হতাহতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
হিজবুল্লাহ এক দিনেই ইসরায়েলের এক ডজনেরও বেশি মারকাভা ট্যাংক ধবংস করেছে বলে নানা সূত্র খবর দিয়েছে।
Your Comment