আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালানো হয়েছে ।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় মাহশাহর কমপ্লেক্সের পাশাপাশি বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কোম্পানিও হামলার শিকার হয়েছে।
এই দুটি স্থাপনাই ইরানের তেল ও গ্যাস শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই এলাকাটি ইরানের পেট্রোকেমিক্যাল উৎপাদনের প্রধান কেন্দ্র এবং এখান থেকেই উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করা হয়।
পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিকদের দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। সম্ভাব্য দূষণ নিয়ে শঙ্কা থাকলেও তারা আশ্বস্ত করেছে যে, ছড়িয়ে পড়া রাসায়নিক পার্শ্ববর্তী শহরগুলোর জন্য বিপজ্জনক নয়।
Your Comment