৫ এপ্রিল ২০২৬ - ২০:৩৬
পাইলট উদ্ধারে গিয়ে আরেক যুদ্ধবিমান খোয়াল যুক্তরাষ্ট্র

নিখোঁজ পাইলটকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

 আইআরজিসি জানায়, উদ্ধার অভিযানে নিয়োজিত মার্কিন সি-১৩০ মডেলের ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ইসফাহানের দক্ষিণাঞ্চলে। সেখানে নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধানে নিয়োজিত ছিল বিমানটি। ইরানের পুলিশ বিভাগের একটি চৌকষ কমান্ডো ইউনিট এটিকে ভূপাতিত করে।

এর আগে গত ৩ এপ্রিল নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় বিধ্বস্ত হয় একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান। একই সঙ্গে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার।

Tags

Your Comment

You are replying to: .
captcha