৮ এপ্রিল ২০২৬ - ২০:১৬
লেবাননে ইসরায়েলি আগ্রাসন/‘পরাজয়’ লুকানোর চেষ্টা

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ লেবাননে ইসরায়েলের নজিরবিহীন সামরিক হামলাকে একটি "পায়রোটেকনিক শো" বা নিছক প্রদর্শনী হিসেবে অভিহিত করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোল্ডবার্গ সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েল যা করছে তা সম্পূর্ণ অবৈধ।


গোল্ডবার্গ বলেছে, কয়েক দশক ধরে লেবাননের সার্বভৌম অধিকার লঙ্ঘিত হলেও বর্তমানে তা প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে একমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ই পারে লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসতে এবং এই হামলা বন্ধ করতে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে গোল্ডবার্গ মন্তব্য করে যে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে নেতানিয়াহু এখন ওয়াশিংটনের জন্য একটি "বোঝা" হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে নিজের নিয়ন্ত্রণ জাহির করতেই সে মরিয়া হয়ে এই যুদ্ধংদেহী অবস্থান নিচ্ছে।

গোল্ডবার্গ আরও উল্লেখ করে যে, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের ওপর সব বাজি ধরেছিল এবং সেখানে সে ব্যর্থ হয়েছে। এখন সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলের সবচেয়ে পরিচিত ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে লেবানন। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই অন্যায় হস্তক্ষেপ রুখতে এগিয়ে আসে কি না।

Tags

Your Comment

You are replying to: .
captcha