১০ এপ্রিল ২০২৬ - ১১:২৩
আইআরজিসি: যুদ্ধবিরতি আলোচনার পর কোনো হামলা করেনি ইরান

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আঞ্চলিক দেশগুলোর ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসব প্রতিবেদনকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্টদের সাজানো চক্রান্ত বলে উল্লেখ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জনসংযোগ বিভাগ তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, গত কয়েক ঘণ্টায় বিভিন্ন সংবাদ সংস্থা পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী কিছু দেশের স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতির সময় থেকে এ পর্যন্ত কোনো দেশের দিকে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেনি।

এতে আরো বলা হয়েছে, যদি সত্যিই এমন কোনো হামলার ঘটনা ঘটে থাকে তাহলে তা অবশ্যই জায়নিস্ট শত্রু বা যুক্তরাষ্ট্রের কাজ।ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তবে তারা সাহসিকতার সঙ্গে তা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ঘোষণা করে। যেসব পদক্ষেপ ইরানের আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ থাকবে না, সেগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

Tags

Your Comment

You are replying to: .
captcha