আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সামরিক বিশ্লেষক ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার এক সাক্ষাৎকারে বলেছে যে, ইরানের ওপর হামলা যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের পুরো ব্যবস্থাটিকে ধ্বংস করে দিয়েছে।
এই সাবেক মার্কিন কর্মকর্তা বলে, এই হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার সব প্রধান অংশীদারকে হারিয়েছে, কার্যত ন্যাটোকে ধ্বংস করেছে এবং আরব দেশগুলোকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
“এটি একটি বিরাট কৌশলগত ভুল ছিল,” রিটার জোর দিয়ে বলে। “[...] বিশ্ব পুরোপুরি বদলে গেছে। আমি এটিকে একটি সাম্রাজ্যের অবসান হিসেবে দেখছি। [...] ন্যাটো কার্যত মৃত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিও ইউরোপ থেকে এক লক্ষ সৈন্য প্রত্যাহার এবং অন্যদের সমর্থন করার ক্ষেত্রে একটি বাছাইমূলক পন্থা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা বলেছে। এটাই সম্মিলিত প্রতিরক্ষার অবসান।”
এই বিশেষজ্ঞের মতে, ইরানে মাত্র দেড় মাসের ঘটনাপ্রবাহ বিশ্বে মিত্র খোঁজার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০ বছরের প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে।
Your Comment