১২ এপ্রিল ২০২৬ - ২৩:৪৩
ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা দিয়েছে আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালির কাছে আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইআরজিসি জানিয়েছে, ‘যেকোনো অজুহাত বা কারণ দেখিয়ে হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে।’


এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলে, ইরান হরমুজ প্রণালিতে যে মাইন পেতেছে, তা ধ্বংস করা শুরু করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলে, ‘কোনো ইরানি যদি আমাদের ওপর বা শান্তিপূর্ণ জাহাজের ওপর গুলি চালায়, তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।’

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি তাদের ‘স্মার্ট নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার’ অধীনে রয়েছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এটি উন্মুক্ত থাকবে। তবে বেসামরিক জাহাজগুলোকে নির্ধারিত নিয়ম মেনে ‘নিরাপদ ও নিরীহ চলাচল’ নিশ্চিত করতে হবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha