১৪ এপ্রিল ২০২৬ - ০৯:৫৯
‘যিশুখ্রিস্ট’ সাজা ছবি ডিলিট করল ট্রাম্প

যিশু খ্রিস্টের আদলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি এআই ছবি পোস্ট করার পর বিতর্কের মুখে সেটি ডিলিট করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের সমালোচনা করে দীর্ঘ বার্তা পোস্ট করার কয়েকঘ্টা পরই ট্রাম্প নিজেকে যিশু রূপে ফুটিয়ে তোলা ওই বিতর্কিত পোস্টটি দিয়েছিল।



পোপ লিও চতুর্দশ ইরানে যুক্তেরাষ্ট্রের অভিযানের নিন্দায় সরব। এ নিয়ে পোপের সঙ্গে বাগ্‌যুদ্ধের জেরে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের ওই পোস্ট ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।


ট্রুথ সোশ্যালে ওই পোস্টে ট্রাম্পকে যিশুখ্রিষ্টের মতো অবয়বে দেখা যায়। তার পরনে ছিল সাদা আলখাল্লা। তার হাত ছিল আলোকিত। সে যিশুর মতোই এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে সেবা করছিল।

ছবির ব্যাকগ্রাউন্ডে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অফ লিবার্টি। ট্রাম্পের আশেপাশে ছিল একজন নার্স, প্রার্থনারত এক নারী এবং ইউনিফর্ম পরা সেনাও।

তবে পরে দেখা যায় ছবিটি উধাও হয়ে গেছে এবং আগের লিংকে ক্লিক করলে ‘কন্টেন্ট নট অ্যাভেইলেবল’ বার্তা দেখাচ্ছে।

ছবিটি সরানোর কয়েকঘন্টা পর সাংবাদিকদের ট্রাম্প বলে, তার ধারণা ছিল এই ছবিটি এক রেডক্রস কর্মীর পাশে তাকে একজন চিকিৎসক হিসাবে দেখানো হয়েছে।

তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এর আগে আরেক পোস্টে ট্রাম্প ব্যাপক সমালোচনা করেছিল পোপকে নিয়ে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের বিরোধিতা করায় গত সপ্তাহ থেকেই পোপ ও প্রেসিডেন্টের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha